আজ কেমন যাবেঃ ২৮ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ৮:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): দিনের যেকোনো সময়ে জটিল চিন্তায় পড়ে যেতে পারেন। তাই আগে থেকেই থাকুন সাবধান। আজ সারাদিনই সঙ্গে কেউ থাকায় ভালো। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। আর্থিক লেনদেন স্বাভাবিক থাকবে। প্রতিবেশির কেউ আপনার কাজে সাহায্য করতে পারে। পরিবারের লোকের সঙ্গে বড় কোন বিষয়ে একমতে পৌঁছবেন। দুপুরের দিকে মেষ রাশির জাতক-জাতিকার কেউ পড়াশুনা কেন্দ্র করে দারুণ কোনো খবর পেয়ে যাবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): পারিবারিক কলহের জের ধরে কিছুটা অশান্তি বিরাজ করবে। মাথা ঠাণ্ডা রেখে কর্মক্ষেত্রে চলে যান। আজ সেখানে বড় কোন কাজের দায়িত্ব এসে যাবে আপনার কাঁধে। যা বুদ্ধি আর শ্রম দিয়ে সফল করতে হবে। কারণ এর পেছনেই তো লুকিয়ে রয়েছে আপনার এতোদিনের আশার ফল। বেকারদের কেউ প্রেমের ঝড়ো হাওয়ায় উড়তে পারেন। বিকেলের দিকে একটি খবর আপনার মন ভালো করে দিতে পারে। বাবা-মায়ের মন জয়ে আজ আপনাকে কিছু করতে হতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন): মনের মধ্যে লুকিয়ে রেখেছেন অনেক কথা। প্রিয় মানুষকে বলতে পারছেন না কিছুতেই। আজই পেয়ে যাবেন মোক্ষম সুযোগ। বেশ কিছু অর্থ আজ আপনার পকেটে ঢুঁকে যেতে পারে। দিনের প্রথমভাগে এই আনন্দে আপনি থাকবেন অস্থির। অফিসের কেউ সামান্য রসিকতা করতে পারে আপনার ফূর্তির কারণে। আত্মীয় সমাগমে আনন্দের মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ। বন্ধুদের কারো জন্মদিন আজ। তাকে শুভকামনা জানাতে ভুলবেন না যেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। আপনার আছে আত্মসম্মান আর প্রচেষ্টা। তার সবটুকু কাজে লাগানোর সময় এসেছে আজ। ফোনে আজ একটু বেশিই ব্যস্ত থাকবেন। বন্ধুদের কারো জন্মদিনে অংশগ্রহণ করতে হতে পারে। সঙ্গীর মন তুষ্ট রাখতে কোথাও বেড়াতে যেতে হতে পারে। দূরযাত্রায় একটু সাবধান থাকুন। আজকের দিনে কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আপনি স্বভাবেই অনেক সহনশীল। দায়িত্ববোধ আপনাকে সব সময় ব্যস্ত রাখে। পরিবারের কারো শারীরিক অসুস্থতা ভাবিয়ে তুলতে পারে। চাকরি বদলের সুযোগ আসতে পারে। অর্থভাগ্য মন্দ যাওয়ার আশঙ্কা বেশি। তবে বিপদের দিনে বন্ধুর সাহায্যের হাতে এগিয়ে আসবে। চলাচলের সময় রাস্তা ভালোভাবে দেখে পার হবেন। প্রেমময় হতে পারে আজকের সন্ধ্যাটা।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): হঠাৎ হাত থেকে একটি কাচের গ্লাস পড়ে ভেঙে গেলে মনটা সত্যিই ক্ষুণ্ণ হয়। মন খারাপ না করে ভাবুন তো একবার। এটা আপনার ক্ষতি নাকি বড় কোনো কাজের প্রতি আরও বেশি সচেতন হওয়ার তাগিদ? কর্মক্ষেত্রে যাত্রা শুভ। কাছের মানুষের সান্নিধ্য পাবেন। কন্যা রাশির জাতক-জাতিকার কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার তাগিদ আসতে পারে ফোনে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): মনের গলিতে বসে বাঁশরীর সুর বাজিয়ে চলেছে কেউ। ঘুম থেকে উঠেই উচাটান মনের অস্থিরতায় ব্যস্ত থাকবেন সারাদিন। খুঁজতে থাকবেন মনের মানুষটিকে। কর্মক্ষেত্রে নতুন দিগন্তের ছোঁয়া পাবেন। প্রতিবেশির কেউ বেশি খাতির করবে। পাড়ার প্রবীণ ব্যক্তির দোয়া পবেন আজ। অযাচিত কারো সঙ্গে দ্বন্দ্বের সমূহ সম্ভাবনা। বিদেশ যাত্রা শুভ। বাড়ির কাজে চাপ বাড়তে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনই একটি জিনিসের কামনা করেন। আজ সকালেই তার দেখা পাবেন। পারিবারিক কলহের সমাধান হবে। ধার দেয়া অর্থ ফেরত পাবেন সন্ধ্যার মধ্যেই। আর্থিক লেনদেন শুভ। বন্ধুদের কারো শারীরিক অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদানে কারো সঙ্গে পরিচয় হবে। যা আপনার মনে রোমান্সের সৃষ্টি করবে। তার সঙ্গে সেলফি তোলারও সুযোগ পেয়ে যেতে পারেন। বেকারদের কেউ চাকরির চরম প্রস্তুতিতে আছেন। তবে জেনে রাখুন ভালো কিছু করতে আরও সাধনার প্রয়োজন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): সকালে ঘুম উঠেই পেয়ে যাবেন কোনো সুখবর। চনমনে মনে ছুটে চলুন কর্মক্ষেত্রে। বসের নেকনজর রয়েছে আপনার ওপর। তবু সামনের পরে একটু ঝাড়ি দিতে পারে আজ। কিছু মনে না করে কাজে মন দেয়ায় ভালো। রাস্তা পার হওয়ার সময় একটু দেখেশুনে পার হোন। সহকর্মীর কোনো কথায় মেজাজ চরমে উঠতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে শান্ত ভাবে বুঝিয়ে দিন আপনি এসব কেয়ারই করেন না। বেকারদের কেউ চাকরির সন্ধান পেয়ে যাবেন। কাজের চাপে সঙ্গীর খবর নিতে ভুলবেন না।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): জীবনের প্রতিটি সিদ্ধান্তই জরুরি। জীবনের ঠিক এই সময়ে আপনার তীক্ষ্ণ বিচারবোধ খুবই কাজে আসবে। আজ প্রিয় মানুষের সঙ্গে কিছুটা মনোমালিণ্য দেখা দিতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যাবার সুযোগ এসে যেতে পারে। আজ কোনো জ্ঞানী লোকের সঙ্গে পরিচয় হবে। বিনিয়োগ লাভজনক হবে। শত্রু সম্পর্কে সাবধান থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অকারণেই বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের কারো সাফল্যে আপনার মনটা ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য স্বীকৃতি পাবেন। ঘরের জিনিসের প্রতি একটু খেয়াল রাখবেন। প্রতিবেশির সঙ্গে বিবাদের সুরাহা হবে। বেকারদের কেউ ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। প্রিয় মানুষ আজ কোন সারপ্রাইজ দিতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আপনার যথেষ্ট সুনাম রয়েছে বন্ধু মহলে। সবার প্রতি আপনার ভালোবাসাও অনেক। কারো বাসায় দাওয়াত খেতে যেতে হতে পারে। কারো কাছ থেকে উপহার পেতে পরেন, যা আপনার মনকে অনেক ভালো করে দিতে পারে। আর্থিক লেনদেনে সাবধান থাকুন। আপনার অংশীদারের মতিগতি ভালো ভাবে বোঝার চেষ্টা করুন। বেকারদের কেউ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G