যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ পূর্বাহ্ণ

yuyuiযশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানিক নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন আরো ৩ যুবলীগ কর্মী।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত যুবলীগ কর্মী মানিক (২৭) শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- শহরের কাজীপাড়া এলাকার কাঞ্চনের ছেলে জাহাঙ্গীর (৩০), মোহাম্মদ আলীর ছেলে লিপন (২৮) ও একই এলাকার আসাদুল (২৩)। আহত তিন যুবলীগ কর্মীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বলেন, রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G