আজ কেমন যাবেঃ ১১ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): নিজেকে সবার কাছে বোকা বানানোর চরম ইচ্ছা পেয়ে বসবে। তবে নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখতে চাইলে স্থির থাকুন। মনে মনে জপ করুন গুরুর দেয়া সেই উপদেশ বাণী, যা বিপদের সময় আপনার দিক নির্দেশনা দিতে সক্ষম। প্রিয় মানুষকে অসহ্য লাগতে পারে, বুঝতে দেয়া চলবে না ঘুণাক্ষরেও। অর্থযোগ নিশ্চিত। শিক্ষার্থীদের কারো উচ্চডিগ্রি লাভের সুযোগ আসবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): ঠিক সময়মতো আপনার শক্তিশালী অনুভূতি জাগ্রত হবে। উপযুক্ত বুদ্ধির প্রয়োগ ঘটাতে পূর্বপ্রস্তুতির দরকার হবে না। তবে বুদ্ধির প্রয়োগে মাথা ঠাণ্ডা রাখতে। প্রিয় মানুষের মুখের ছোট্ট কথাটি পুলকিত করবে ভীষণভাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও আপনি তা উপভোগ করবেন। বেকারদের কারো বিদেশভ্রমণের সুযোগ আসবে।

মিথুন (২২ মে – ২১ জুন): নিজের মনের উচ্চতার কারণে সম্মান পাবেন। জ্ঞানগর্ভ আলোচনায় ডুবে যাওয়া মন হঠাৎই তৃপ্তির নিঃশ্বাস ছাড়বে। প্রণয়ের গোপণ সুর কানের কাছে বাজবে সকাল থেকেই। বিনিয়োগ শুভ। দূরযাত্রায় সাবধানতা আবশ্যক। বেকারদের কারো আত্মকর্মসংস্থানের সুযোগ জুটে যাবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): জীবনের শক্ত ভিত রচনা করার দিন আজ। ভবিষ্যৎ সফলতার কথা ভেবে যে চিন্তা করছেন তার অধিকাংশই হবে জটিলতাপূর্ণ। তবে প্রেমে রোমাঞ্চ ফিরে পাবেন পূর্ণ উদ্যমে। আজকের দিনে পাওনা টাকা ঘরে আসবে, ঘরের টাকা যাবে পরের পকেটে। সাবধানতায় অর্থের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। বেকারদের জন্য দিনটি মুক্ত বইয়ে দেবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): এমন কিছু করুন যাতে কাছের হতাশাগ্রস্থ লোক উৎসাহ খুঁজে পায়। আপনার আচরণে যেন সে বেঁচে থাকার প্রয়োজন বোঝে। পারিবারিক কলহের অবসান ঘটবে। অর্থ আসবে চাওয়াকে ছাপিয়ে। বিনোদনের একমাত্র ভরসা হয়ে উঠবে পছন্দের গানগুলি। প্রতিবেশির কেউ আগ্রহ দেখাবে আপনার জীবনাচারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ আপনাকে কোনো দুষ্কৃতকারীকে মোকাবেলা করতে হতে পারে। নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক কাজটা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু একটা জটিলতা দেখা দিতে পারে। প্রতিবেশির বাড়িতে দাওয়াতে যেতে হতে পারে। নতুন কোনো মুখের দেখা পেয়ে পেছনের সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন পড়ে যেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): ছোটবেলায় যে ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকতো আজ তার দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। অনাকাঙ্ক্ষিত ছোট ঝামেলার মুখে পড়বেন, তবে সামলে নেবেন বুদ্ধির জোরে। প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখিন হতে পারেন তুলার জাতিকার কেউ। দিনটি আপনার জন্য পরিবেশবান্ধব হবে বিশেষ কারণে। মৌসুমী ফলের দেখা পাবেন উপহার হিসেবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): মনের সাগরে আবেগের সুনামি বয়ে যেতে পারে। কারো জন্য গোনা অপেক্ষার প্রহরের যেন শেষ নেই। অংশীদারি ব্যবসার লভ্যাংশ হাতে পাবেন। আপনার জন্য দিনটি কেনাকাটা বান্ধব। সব কিছু ছাপিয়ে ভালোলাগার কিছু মুহূর্ত বাস্তবতা থেকে নিয়ে যাবে অনেক দূরে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ভালোর সঙ্গে মন্দের দেখা বারবারই হবে। তাই বলে ভালোকে গুটিয়ে থাকা চলবে না। উর্ধ্বতনের মন জয় করা বেশ কষ্টকর হবে। কিছুতেই যেন মন ভরতে চাইনা কর্তৃপক্ষের। তবে জেনে রাখুন মশাই, তারা কিন্তু চুপচাপ বসে আপনার ইঁদুর দৌড় দেখছে। প্রেমের ক্ষেত্রেও আপনাকে মাঝে মাঝে এমন দৌড় দিতে হয়। আজ তার অনুশীলন চলছে আর কি।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): নিজের কাজের গতিতে আজ নিজেই মুগ্ধ হবেন। কুড়াবেন হিতাকাঙ্ক্ষিদের প্রশংসা। কিছুদিন আগেও যেখানে গেলে আপনার মন জুড়াতে আজ সেই জায়গা অসহ্য লাগতে পারে। কর্মক্ষেত্র সময়ের সঙ্গে কর্মবান্ধব হয়ে উঠবে। আপনি প্রস্তুত আছেন তো? হাতে থাকা টাকা ব্যবহারের উপযুক্ত খাতে পেয়ে যাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): একসঙ্গে পথচলা দীর্ঘদিনের, পাশাপাশি কাজ; তবু নেয়া হয়নি মনের এতটুকু খবর। আজ দারুন প্রবণতা পেয়ে বসবে প্রতিবেশির খবর নিতে। আর্থিক কর্মকাণ্ডে ভুল শুধরে নেয়ার দিন আজ। রাস্তা পারাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। হাতে পাওয়া সুযোগ ছাড়ার মতো কোনো বোকামি আজ করবেন না।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অন্য সাধারণ দিনের মতো আজকের দিনটি যাবে না। সামান্য কারণে উপভোগ করবেন দিনের বিশিষ্টতা। কিছুদিন ধরে ঘুমের যে সমস্যা চলছে, তা কাটিয়ে উঠবেন। চাকরীরতদের পদন্নোতির সম্ভাবনা আছে। বেকারদের কারো চাকরির সুযোগ আসতে পারে। মীনের জাতক-জাতিকার কারো বাড়িতে শুরু হতে পারে বিয়ের তোড়জোড়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G