৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
লিখিত পরীক্ষার সময় পরে জানানো হবে। লিখিত পরীক্ষায় অংশ নিতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে বিপিএসসি ফরম-২ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে। ঢাকা কেন্দ্রের প্রার্থীদের পিএসসির প্রধান কার্যালয়ে এবং অন্য বিভাগীয় কেন্দ্রের প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগীয় শহরে কমিশনের আঞ্চলিক কার্যালয়ে বিপিএসসি ফরম-২ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই ফরম জমা না দিলে তার প্রার্থিতা বাতিল হবে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরের ১৬২ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেয়।
প্রতিক্ষণ/এডি/এফটি


















