সংঘর্ষে সিরিয়ার ৭৬ মসজিদ ধ্বংস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ১০:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

সদেগত চার মাসের বেশি সময় ধরে চলা রুশ বিমান হামলায় সিরিয়ায় অন্তত ১৯টি মসজিদ ধ্বংস হয়েছে। এছাড়া সিরীয় সরকারি বাহিনীর হামলায় অন্তত ৪৭টি মসজিদ ধ্বংস হয়েছে।

আমেরিকান স্কুল অব অরিয়েন্টাল রিসার্চ নামের একটি সংস্থার ‘ধর্মীয় স্থাপনায় আঘাত’ নিয়ে নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, হামলার ১৭ ভাগই সংঘটিত হয় নামাজের সময়। এছাড়া আরো ১০টি মসজিদ ধ্বংস হয়েছে সিরিয়া অথবা রাশিয়ার হামলায়।

সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা শুরু করে রাশিয়া।  মূলত স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখে নিজের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলই মস্কোর উদ্দেশ্য। রাশিয়ার হামলায় যেমন আসাদ বিরোধী বিদ্রোহীরা মারা যাচ্ছেন, তেমনি বেসামরিক নাগরিকরাও লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G