হঠাৎ বাড়লো জ্বালানি তেলের দাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৯:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

fuel oilজ্বালানি তেলের দাম বাড়লো বিশ্ব বাজারে। তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ার পরই হঠাৎ করে তেলের মূল্য প্রায় ১২ শতাংশ বাড়লো। তবে গত সপ্তাহে তেলের দাম ছিল নিম্নমুখী।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, ওপেক সদস্য দেশগুলো তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন।

তেলের উৎপাদন ও সরবরাহ কমানোর ব্যাপারে ভেনেজুয়েলার তেলমন্ত্রী ইলোজিও ডেল পিনো বলেন, তেল উৎপাদনকারী দেশগুলো একটি ভালো সিদ্ধান্তে উপনীত হয়েছে। তেলের উৎপাদন কমানোর বিষয়ে আমরা খুবই ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের বাজারে ব্রেন্ট তেলের দাম কমে ২৬ ডলার ৫ সেন্ট পর্যন্ত নামে। এটি গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে শুক্রবার তেলের দাম ৩ ডলার ৩০ সেন্ট বেড়ে দাঁড়ায় ৩৩ ডলার ৩৬ সেন্ট। এটি ২০০৯ সালের পর পণ্যটির দামে এক দিনে সবোচ্চ উত্থান।

বিশ্লেষকদের মতে, তেলের উৎপাদন কমালে এবং চাহিদা বাড়লে শিগগিরই তেলশিল্প ঘুরে দাঁড়াবে। এদিকে, তেলের উৎপাদন কামাতে ওপেকভুক্ত ও সংগঠনটির বাইরের দেশগুলোর মধ্যে সমঝোতা আনতে রাশিয়া ও ভেনিজুয়েলা গত সপ্তাহ থেকে চেষ্টা করছিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G