মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

anamডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া। দায়ের করা এ মামলায় সমন জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত এই সমন জারি করেন।

সকালে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার এ মানহানি মামলা করা হয়। পরে শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।

আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

মামলায় উল্লেখ করা হয়, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন। যার কারণে প্রধানমন্ত্রীকে কারাভোগ করতে হয় এবং তার মানহানি হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G