২৫০ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আ.লীগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

alইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই সাথে ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীতা চূড়ান্ত করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মনোয়ন বোর্ডের একজন সদস্য বলেন, অধিকাংশ ইউনিয়ন থেকে একক প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। আমরা তৃণমূলের প্রস্তাবকেই প্রাধান্য দিচ্ছি। বৈঠকে প্রায় আড়াইশ ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছি।

তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় বাকি ইউনিয়ন পরিষদগুলোতেও একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এরপরই মনোনীত প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করা হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G