চুয়াডাঙ্গায় শহীদদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexশহীদ বেদীতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভাষা শহীদদের স্বরণ করলো চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।

রবিবার রাত ১২টার আগেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে চুয়াডাঙ্গা সরকারী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোঃ ছেলুন। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, ভাষা শহীদের শ্রদ্ধা জানানো নিয়ে কোন অপ্রতীকর ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনারোধে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G