ঢাবিতে বিক্ষোভ-ভাঙচুর, আটক ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৬ সময়ঃ ৯:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

duঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের শিক্ষার্থীরা হলে পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় তারা প্রভোস্ট আফতাব উদ্দিনের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১২ টার পর প্রভোস্ট আফতাব উদ্দিন একদল পুলিশ নিয়ে স্যার এ এফ রহমান হলে প্রবেশ করেন। তিনি বিভিন্ন সময়ে যেকোনো বিষয়েই পুলিশ ডেকে ছাত্রদের ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। আজ রাতেও তাকে পুলিশ নিয়ে প্রবেশ নিয়ে করতে দেখে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ছাত্ররা সবাই হল থেকে বের হয়ে প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা হাতের সামনে যা পেয়েছেন ভাঙচুর করেছেন। ছাত্ররা ‘এক দফা, এক দাবি, প্রভোস্ট তুই কবে যাবি’ ও আবাসিক হলে পুলিশ কেনো, প্রভোস্ট তুই জবাব দে’- এমন স্লোগান দিতে থাকেন। বহিরাগত সন্দেহে পুলিশ ৩ শিক্ষার্থীকে আটক করে বলেও জানা যায়।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G