গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান ওবামা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৬ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

guantanamoপ্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে ওবামার। গুয়ানতানামো বন্দিশিবিরটি বন্ধ করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই হোয়াইট হাউজ ছাড়ার আগে গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

কংগ্রেসের সামনে তার পরিকল্পনা পেশ করে ওবামা বলেছেন, গুয়ানতানামো বন্দিশিবিরটি মার্কিন আদর্শের বিপক্ষে যায়। এটি বন্ধ করে দেয়া মানে মার্কিন ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত করা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোন কাজেই আসেনি এই কারাগার। অতএব এটা বন্ধ করাই সঠিক কাজ হবে।

তিনি আরো বলে, সেখানে এখন ৯১ জন বন্দি অবশিষ্ট রয়েছে। তাদের এখন মার্কিন ভূখণ্ডে কোন সেনা অথবা বেসামরিক কারাগারে স্থানান্তর করতে চাই।

তবে কংগ্রেসে পরিকল্পনা পেশ করার সঙ্গে সঙ্গেই রিপাবলিকানদের ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয়েছেন তিনি। কংগ্রেসের স্পিকার পল রায়ান তার পরিকল্পনাকে রীতিমতো বেআইনি বলে আখ্যা দিয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীদের মার্কিন ভূখণ্ডে ঢোকানোর ব্যাপারে ওবামা বিরোধী অনেকেই।

মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে। যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে প্রতিষ্ঠার পর থেকে বন্দি রাখা হয়েছে। নানা সময়ে বন্দিদের উপর নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অন্যতম আরেকটি অভিযোগ হলো বন্দিদের বিনাবিচারে আটক রাখা।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G