আজ কেমন যাবে : ২৬ ফেব্রুয়ারী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

 rashi
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)  যেদিকে আজ যেতে মন চাইবে চলে যেতে দ্বিধা নেই। আপনাকে অনেকদিন ধরে শাসিয়ে আসছে এমন কাউকে আজ উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। দীর্ঘদিন এক কাজ করতে যারা পানসে অনুভূতিতে জলছেন তাদের জন্য আজ বিশেষ চমক অপেক্ষা করছে। আর্থিক সফলতার সঙ্গে পাবেন বন্ধুদের সহানুভূতির হাত। শুভ রং: লাল, বেগুনি ও সাদা

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)  প্রত্যেক সময় কেন একই ভুল করছেন তা মন দিয়ে ভাবুন। পড়ালেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। না পড়লে পড়ে যেতে হয়, তাই লেখাপড়া চালিয়ে যান উদ্যোমী হয়ে। দিনের শেষটা আজ যথেষ্ট ভালো যাবে আপনার। প্রযুক্তিগত দিক দিয়ে আপনি আজ উদগ্রীব থাকবেন। কেউ নতুন কিছুকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে দিতে চাইলে মন মানবে না, মেনে নেয়াও ঠিক হবে না। নিজ বাণিজ্যে মন ফিরবে। শুভ রং: আকাশি, কমলা

মিথুন (২২ মে – ২১ জুন)  দিনের শুরুতেই মুখটা গোমড়া হয়ে আছে। অন্যান্য দিনের মতো নয়, আজ অযোগ্যের লাফালাফি মেজাজটা বিগড়ে দিতে পারে। অর্থের আগমণ ঘটবে বিশ্বস্ত মাধ্যমে। অনৈতিকের হাতছানি আজ অতিষ্ট করে রাখবে। প্রিয় সময় কাটবে পছন্দের মানুষটির সঙ্গে। আজকের দিনে আপনার জন্য একটি উপদেশ, দুটি পৃথক লক্ষ্যের দিকে চোখ রেখে মধ্যবর্তী পথ ধরে এগোতে হবে ধীরে। শুভ রং: হালকা সবুজ, ক্রিম

 কর্কট (২২ জুন – ২২ জুলাই)  আরেকটু হেঁটে আসুন। এখানেই স্বস্তি, ওখানটায় থেমে যাওয়ার সিদ্ধান্তটি ধোপে যেন না টিকে তার এক বন্দোবস্ত করুন। আপনাকে দিয়ে হবে না, হচ্ছে না এমনটি যারা ভাবছে তাদের মুখে আজ ছিপি এটে যাবে। পারিবারিক একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে যেতে পারেন। সংসার আপনাকে আর ছাড়লো না। শুভ মুহূর্ত কাটবে নিশ্চিত। শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)  তীব্র এক চাওয়া থেকে আপনার পরিচয় হয়ে যাবে নতুন সত্তার সঙ্গে। যাকে আপনি সাপ বলে জেনেছেন সে তা বর হয়ে যাবে। একে দিয়েই আজ প্রাপ্য উদ্ধার করতে পারবেন। ঘুম ঘুম একটা দুপুর যাবে আপনার। শিক্ষাগত যোগ্যতার জন্য আজ ঠেকে যেতে পারেন। মন খারাপের কিছু নেই, সামনে ভবিষ্যৎ। শুভ রং: হলুদ, সোনালি

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কাউকে বাড়তি সুবিধে দিতে গেলেন তো ফাঁসলেন। তবে চিকন ও পুরনো চালের ভাত হতে পারে মনের বিবাদ মেটানোর উপায়। অদ্ভুত শোনাচ্ছে? বৃষ্টি যদি আপনাকে ভেজাতে চায়, তাহলে তাকে ভেজাতে দিন। শুভ রং: ফিরোজা, চকলেট।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)  বিভ্রান্তি নিয়ে দিনের শুরু হলেও সন্ধ্যা নাগাদ সব কিছু কাঁটায় কাঁটায় মিলে যাবে। আপনাকে বিপদে ফেলে আজ কেউ পার পাবে না। একটু স্থির হয়ে চিন্তা করতে শিখুন। গ্রহ কারো ক্ষতি করে না ক্ষতি যা হয় নিজের ভুলে। দিনের নির্যাস গায়ে মেখে আজ শান্তির একটা সময় কাটবে। প্রিয় মানুষ মধুর থেকেও মোহময় মিষ্টিতে ভাসাবে। শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)  মনের অস্থিরতা দূর করতে নেশা কোন সমাধান হতে পারে না। পড়ুয়া কারও সঙ্গে বন্ধুত্ব, বাঁচিয়ে দিতে পারে আপনার দিন। আর দ্বিতীয় শ্রেণির কোন মানুষের পাল্লায় পড়ে আবারও বিপদ ডেকে আনতে পারেন রাতগভীরে। প্রকৃতির ইশারা মেনে চলুন। আচরণের সমতা রক্ষা করুন, নিরপেক্ষতা অবলম্বন করতে চেষ্টা করুন, যখন আজ রাতে আপনি বিচারকের ভূমিকায়। শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)  ভালো কিছুর জন্যে অপেক্ষা তীব্রতর করুন। তাহলে তার অর্জন কাছে এগিয়ে আসবে। মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য করতে অসুবিধে হওয়ার কথা আজ। সঙ্গে এটিও মনে রাখবেন, রহস্যময় এ পৃথিবীতে সমাধানহীন এমন অনেক প্রশ্নই জেগে উঠতে পারে। শুভ রং: আকাশি ও বেগুনি

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)   পথের দিকে চোখ রেখে চলতে হবে। পথের বাহিরে রাখতে হবে নাক। আর মাথা রাখতে হবে গাছের ওপর। তলপেট থাকা চলবে না। এ অবস্থা চলতে পারলে, তবেই বেরিয়ে আসতে পারবেন একটি কৃত্রিম সমস্যা থেকে। যুগলবন্দি হয়ে মুখোমুখি হোন সমূহ বিপদের। অর্থলগ্নি করা থেকে বিরত থাকুন। পিছিয়ে পড়তে পারেন ইঁদুরের দৌড়ে। শুভ রং: লাল, বেগুনি ও সাদা।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)   অন্নসংস্থান আপনা আপনি ঘটে না। পৃথিবীকে যতটুকু দেবেন, পাবেনও ততটুকু। আর আজ কোন একটি চিহ্ন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, যা পাচ্ছেন, তা ধরে রাখতে পারবেন কী না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উৎরে গেলেও, একের পর এক হেরে যেতে থাকবেন বিবাহপরবর্তী সামাজিকতা রক্ষায়, তা আপনি নারী বা পুরুষ, অস্থির বা শান্ত যেমনটাই হয়ে থাকুন না কেন। শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) অন্যের ব্যাগের ভেতর যা লুকোন, তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করে নিজের বিপদ ডেকে আনবেন না। কানের কাছে টিয়ে পাখির ছানা ডেকে উঠলে, ঘাড় ফেরাবেন না। চমৎকার এক চা-সন্ধ্যা অপেক্ষা করে আছে প্রিয়জনের সঙ্গে। শুভ রং: বেগুনি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G