আজ কেমন যাবে : ২৭ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ কাজে উদ্বুদ্ধ হওয়ার মতো নানা বুদ্ধি মনের মধ্যে এসে উঁকি দেবে। সম্ভবত কোনো বই পড়েই এসব চিন্তার উদয় হবে। বেকারত্ব ঘুচবে বেকারদের কারো। অর্থযোগ উত্তম। ভালোবাসা নতুন ডালে বাসা বাধতে চাইছে, মনোযোগ আবশ্যক।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): মনের মধ্যে লুকিয়ে রেখেছেন অনেক কথা। প্রিয় মানুষকে বলতে পারছেন না কিছুতেই। আজই পেয়ে যাবেন মোক্ষম সুযোগ। বেশ কিছু অর্থ আজ আপনার পকেটে ঢুকে যেতে পারে। দিনের প্রথমভাগে এই আনন্দে আপনি থাকবেন অস্থির। অফিসের কেউ সামান্য রসিকতা করতে পারে আপনার ফূর্তির কারণে। আত্মীয় সমাগমে আনন্দের মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ। বন্ধুদের কারো জন্মদিন আজ। তাকে শুভকামনা জানাতে ভুলবেন না যেন।

মিথুন (২২ মে – ২১ জুন): আপনার অদম্য শক্তি এবং সাহস খুব ভালো কিছু করার জন্য বার বার তাগিদ দিচ্ছে। হতে পারে ঘরের কল্যাণে অথবা পরের কল্যাণে। প্রিয় মানুষটির সঙ্গে মনোদ্বন্দ্ব লাঘব হবে। কর্মযজ্ঞ চলবে দ্রুত গতিতে। প্রিয় কিছু খাবার আপনাকে একেবারে ভুলিযে রাখবে দিনের অনেক কাজ। দূরযাত্রা খুবই মধুর।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): অকারণেই বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের কারো সাফল্যে আপনার মনটা ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য স্বীকৃতি পাবেন। ঘরের জিনিসের প্রতি একটু খেয়াল রাখবেন। প্রতিবেশির সঙ্গে বিবাদের সুরাহা হবে। বেকারদের কেউ ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। প্রিয় মানুষ আজ কোন সারপ্রাইজ দিতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ মনে হবে কারো ভালোবাসার বাসায় আপনি আশ্রয় নিয়েছেন। উৎসাহ দেয়ার মতো নিঃস্বার্থ মানুষের দেখা পাবেন। সঙ্গ পাবেন কাঙ্ক্ষিত কারো। কিন্তু পকেট ফাকা হবে কিছু অজানা কারণে। পরিবারের কারণে দিনের শেষ ভাগে কাজের চাপ পড়ে যাবে। বন্ধুদের নিয়ে আড্ডা চলবে সন্ধ্যাজুড়ে।
 
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কাউকে বাড়তি সুবিধে দিতে গেলেন তো ফাঁসলেন। তবে চিকন ও পুরনো চালের ভাত হতে পারে মনের বিবাদ মেটানোর উপায়। অদ্ভুত শোনাচ্ছে? বৃষ্টি যদি আপনাকে ভেজাতে চায়, তাহলে তাকে ভেজাতে দিন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আপনি যদি ভেবে থাকেন একটি উপন্যাস বা গল্পের বই লিখবেন তবে আজই শুরু করুন। আজ কোনো তৈরচিত্র আপনার মন কাড়তে পারে। হাতে টাকা আসার সমূহ সম্ভাবনা। প্রতিবেশির কারো ভালো ব্যবহারে মন ভরে যাবে। পারিবারিক কোনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ততম সময় যাবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপনার যথেষ্ট সুনাম রয়েছে বন্ধু মহলে। সবার প্রতি আপনার ভালোবাসাও অনেক। কারো বাসায় দাওয়াত খেতে যেতে হতে পারে। কারো কাছ থেকে উপহার পেতে পরেন, যা আপনার মনকে অনেক ভালো করে দিতে পারে। আর্থিক লেনদেনে সাবধান থাকুন। আপনার অংশীদারের মতিগতি ভালো ভাবে বোঝার চেষ্টা করুন। বেকারদের কেউ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। আপনার আছে আত্মসম্মান আর প্রচেষ্টা। তার সবটুকু কাজে লাগানোর সময় এসেছে আজ। ফোনে আজ একটু বেশিই ব্যস্ত থাকবেন। বন্ধুদের কারো জন্মদিনে অংশগ্রহণ করতে হতে পারে। সঙ্গীর মন তুষ্ট রাখতে কোথাও বেড়াতে যেতে হতে পারে। দূরযাত্রায় একটু সাবধান থাকুন। আজকের দিনে কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ এমন কোনো বিষয়ে একটি লেখা পড়বেন যা আপনার জীবনে খুব বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে আপনার স্বাস্থ্যগত ব্যাপারে প্রভাব লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো লালিত স্বপ্নের পূরণ হতে চলেছে। অংশীদারি ব্যবসায় বিনিয়োগে ঝুঁকি কম। পাওয়া অর্থের যৎসামান্য উদ্ধার হবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সকালে ঘুম উঠেই পেয়ে যাবেন কোনো সুখবর। চনমনে মনে ছুটে চলুন কর্মক্ষেত্রে। বসের নেকনজর রয়েছে আপনার ওপর। তবু সামনের পরে একটু ঝাড়ি দিতে পারে আজ। কিছু মনে না করে কাজে মন দেয়ায় ভালো। রাস্তা পার হওয়ার সময় একটু দেখেশুনে পার হোন। সহকর্মীর কোনো কথায় মেজাজ চরমে উঠতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে শান্ত ভাবে বুঝিয়ে দিন আপনি এসব কেয়ারই করেন না। বেকারদের কেউ চাকরির সন্ধান পেয়ে যাবেন। কাজের চাপে সঙ্গীর খবর নিতে ভুলবেন না।
 
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ কলিগ বা বন্ধুদের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে বড় বসের সুনজর ধরে রাখার পক্ষে থাকলেও কেউ কেউ বাধা দিতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে পাবেন ভালোবাসার আহ্বান। ছেলেবেলার গুটিকয়েক বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বিনিয়োগ লাভজনক।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G