ইরাকে আইএস হামলায় নিহত ৭০

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

iraqইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। চরমপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

রবিবার পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মার্কেটের কাছে প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম হামলার পর মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায়।

শিয়াদের মুশরিক বা অবিশ্বাসী বলে মনে করে আইএস। হামলার পরপর আইএস দায় স্বীকার করে বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়, ‘যেখানেই মুশরিকদের পাওয়া যাবে, সেখানেই তাদের হত্যা না করা পর্যন্ত আমাদের তরবারি কোষবদ্ধ হবে না।’

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G