আজ কেমন যাবে : ১ মার্চ

প্রকাশঃ মার্চ ১, ২০১৬ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ মঙ্গলবার, ১ মার্চ ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মনখারাপ করার মত অনেক ঘটনা ঘটতে পারে। রাস্তাঘাটে দূর্ঘটনা বা হয়রানির শিকার হতে পারেন। কারো সাথে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। পুরোনো কোনো অপরাধের জেরে গ্রেফতার পর্যন্ত হতে পারেন। আজ কোনো সদস্যদের জন্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে। কারো মৃত্যু সংবাদে হতাশ হয়ে পরবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): অবিবাহিতদের বিয়ের যোগ বলবান নয়। বিয়ের কথাবার্তায় অনাকাঙ্খীত বাধা বিপত্তি দেখা দেবে। আজ ঠিকাদারি ব্যবসায় ভালো কোনো চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে শিল্পউদ্যক্তারা কোনো প্রকার বিপদে পরতে পারেন। যান্ত্রিক গোলোযোগ বা শ্রমিক অসোন্তোষের কারনে উৎপাদন ব্যহত হবার সম্ভাবনা। জীবন সাথীর শরির স্বাস্থ্য ভালো যাবেনা। তাকে অগ্নি ও ধারাল যন্ত্র ব্যবহারে সতর্ক হতে বলুন।

মিথুন (২২ মে – ২১ জুন): আজ আপনাকে বুঝেশুনে চলতে হবে। কর্মস্থলে বয়স্ক সহকর্মীর সাথে শলাপরামর্শ কোরে কোনো কাজে অগ্রসর হোন। অধিনস্ত কর্মচারি ও চাকর বাকরদের গতিবিধির উপর নজর রাখুন। আজ আপনার রাগ জেদ ও কু প্রবৃত্তিগুলি দমন করতে ব্যর্থ হলে বড় ধরনের মানহানিকর পরিস্থিতির সম্মূখীন হতে হবে। হঠাৎ মানসিক চাপে পরে যাবেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ বিদ্যার্থী ও ডিজাইনার রা ভালো করবেন। তবে মেডিকেলের শিক্ষার্থীরা পরিক্ষা সংক্রান্ত চাপে ব্যস্ত থাকবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে হঠাৎ করেই কোনো ভুল হয়ে যেতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে পওে পস্তাতে হতে পারে। সন্তানের শরির স্বস্থ্য হটাৎ খারাপ হয়ে পরবে। সাবধানে রাখুন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ পারিবারিক বিষয় নিয়ে কোনো প্রকার ঝামেলা দ্বন্দ দেখা দিতে পারে। হটাৎ করেই মায়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন। ভূমি সংক্রান্ত জটিলতায় আজ হাত না দেওয়াই ভালো কোনো আত্মীয়র সাথে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। প্রত্যাশিত কাজে সাফল্য আসবে না। বিভিন্ন রকম বাধা বিপত্তির কারনে উৎসাহ হারিয়ে ফেলবেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): বৈদেশিক কাজ কর্মের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। অনাকাঙ্খিত সংবাদে হতাশ হয়ে পরতে পারেন। ছোট ভাই-বোনের অসুস্থতার কারনে হাসপাতালে যেতে হতে পারে। আজ প্রকাশক ও লেখকদের দিনটি বাধা বিপত্তি পূর্ণ। স্বাভাবিক কাজকর্মেও বাধার শিকার হবেন। কোনো কারনে বিদেশ যাত্রার প্রক্রিয়া বাধা পেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বাধা বিপত্তির শিকার হবেন। কোনো প্রতারকের পাল্লায় পরতে পারেন। আজ কাউকে বেশি বিশ্বাস করে টাকা পয়সা সংক্রান্ত লেন দেন না করলেই ভালো। গ্যাষ্ট্রিক ও আলসারের আশঙ্কা থাকলে ভাজাপোড়া খাবার গ্রহনে সতর্ক হোন। পাওনা টাকা আদায় হবার সম্ভাবনা কম।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ দিনটি আপনার জন্য ঝামেলা পূর্ণ। মানসিক চাপ বৃদ্ধি পাবে। শরির স্বাস্থ্য হটাৎ খারাপ হয়ে পরতে পারে। কারো সাথে অকারনেই ঝগড়া বিবাদে জড়িয়ে পরতে পারেন। আজ দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবন সাথীর শরির স্বাস্থ্যর হটাৎ অবনতি হতে পারে। ব্যবসায় মনযোগ কমে আসবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ দূরে কোনো ভ্রমনের পরিকল্পনা থাকলে তা স্থগিত করুন। বৈদেশিক কাজ কর্মে ঝামেলা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের শরির স্বাস্থ্যগত কারনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ হোটেল ব্যবসায়ীরা কোনো প্রকার প্রসাশনিক ঝামেলায় পরবেন। বিদেশ যাত্রায় অনাকাঙ্খিত বাধা বিপত্তি দেখা দেবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বড় ভাই-বোনের অসুস্থতার কারনে ব্যয় বৃদ্ধি পাবে। আয় উন্নতির যোগ রয়েছে। বকেয়া টাকা আদায় করতে পারবেন। কোনো বন্ধুর সাথে বিরোধে না জড়ানোই ভালো। ঠিকাদারি ব্যবসায় কিছু বাধা বিপত্তি দেখা দেবে। সরকারি কোনো আমলা বা নেতার কারনে আপনার কাজে ঝামেলা দেখা দেবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সরকারি চাকরিজীবীরা বিভিন্ন রকম ঝামেলায় ব্যস্ত থাকবেন। চিকিৎসক ও নিরাপত্তা বিভাগে কর্মরতদের ব্যস্ততা বহু গুনে বৃদ্ধি পাবে। আজ পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিদের কোনো ভালো সংবাদ প্রাপ্তির যোগ প্রবল। সেনাবাহিনী বা নৌবাহিনীতে চাকরিপ্রত্যাশিরা ভালো সংবাদ পেতে পারেন। ক্রিড়াবিদরা আজ ভালো করবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ ভাগ্যউন্নতিতে কোনো প্রভাবশালী নেতার সহায়তা পেতে পারেন। চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরতরা ভালো করতে পারবেন। বিদেশ গমনে বাধা বিপত্তি দেখা দেবে। মেডিক্যেল টেস্টে কোনো খারাপ ফলা ফল আসতে পারে। পিতার শরির স্বাস্থ্য হটাৎ খারাপ হবার আশঙ্কা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G