জামিন পেয়েছেন মাহফুজ আনাম

প্রকাশঃ মার্চ ১, ২০১৬ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

anamইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম রংপুরে দায়েরকৃত মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শফিউল আলম জামিন মঞ্জুর করেন।

আদালতে মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। আর বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নিধারণ করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে এই মামলা করা হয়। ঐ দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে ১ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G