আজ কেমন যাবে : ১০ মার্চ

প্রকাশঃ মার্চ ১০, ২০১৬ সময়ঃ ৮:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): যুদ্ধবিরতিতেই আক্রমণ করে বসবে প্রতিপক্ষ। তাই সব সময় থাকতে হবে সতর্ক। শত্রুর দুর্বল না ভেবে, শত্রুর শক্তিকে দুর্বলতায় পরিণত করার মতো বুদ্ধিমত্তা দেখাতে পারলে যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রতিবেশীর সদাচরণ লক্ষ্য করবেন, সম্মানও পাবেন বেশ ভালো। গ্রহ দিচ্ছে বেকারদের কারো চাকরিযুদ্ধে জয়ী হওয়ার দারুন আভাস।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): প্রাকৃতিক চিহ্নাবলী আপনাকে শেখাবে কীভাবে ঋষি হতে হয় জ্ঞানে, মনে। অবলার পথ দেখানোর গুরুদায়িত্ব যদি আপনার ওপর অর্পণ করত চায় কেউ, কী হবে আপনার প্রতিক্রিয়া? অর্থাভাব আরও গভীর সচ্ছলতা আনবে। শুভ দূরযাত্রা আজ আপনার জন্য ধার্য হয়ে গেছে। বিদেশ যাত্রারও সুযোগ আসতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন): আপনার গ্রহে দুরাচার প্রাণীর তেমন একটা আগমন নেই। হতাশা-ক্রোধ আর মোহ আপনার শত্রু। শত্রুদের থেকে দূরে থাকুন আর অবিরত প্রেম করুন। কারণ প্রেম আপনার গোপন শক্তি। তাই বলে শক্তির অপব্যবহার করবেন না।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): সবুজ রঙের বিপ্লব ঘটে যাবে হৃদয়ে, গোলাপি রঙের বিপ্লব ঘটে যাবে লেখার খাতায়, আর হলুদ বিপ্লব ঘটে যাবে পারস্পরিক সম্পর্কে। যেভাবে রান্না করে রাধুনী, সেভাবে আশপাশের চরিত্রগুলোকে কেটেবেছে উনুনে চড়িয়ে দিন। আর ততক্ষণ আঁচ চলুক, যতক্ষণ পুরোপুরি সেদ্ধ না হচ্ছে তাদের মনস্তত্ত্ব।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): মনের ভেতর যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেখানে পক্ষ-প্রতিপক্ষ বিচারে বিচক্ষণতার পরিচয় দিতে সে সক্ষমতার প্রয়োজন হবে তাতে আপনার অক্ষমতা দেখা দিতে পারে। যুদ্ধের যুদ্ধবন্দি হিসেবে নিগৃহীত আচরণ পেতে পারেন কাছের ভালোবাসার মানুষটি।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ ব্যবসায় সফলতা আপনার প্রাপ্য হয়ে গেছে। প্রতিপক্ষের বিপরীতে অস্বস্তিকর নীরবতা সৃষ্টি করে তার ব্যক্তিসত্তার স্বীকৃতি কেড়ে নেয়ার মতো বুদ্ধি রাখেন আপনি। এতে উসখুস করতে করতে জীবন বেরিয়ে যাবে তার। সফলতার হাসি আপনার জন্যই বরাদ্দ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): পরিবারের সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান। শিক্ষার্থীরা অল্পতেই হতাশ হয়ে যেতে পারে, তাই বলে হাল ছেড়ে দিলে আম ছালা দুটোই যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ অব্যাহত থাকবেই। তুলা রাশির জাতিকার শারীরিক অবস্থার অবনতি হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): সন্ধ্যা নামতে শুরু করলে বিগত দিনের কথা মনে করে মনকে দুঃখ পাইয়ে দিন। দুঃখের দিনগুলোর ভেতর থেকে গল্প খুঁজে বের করুন। আর পঞ্চত্বপ্রাপ্তি আগেই শীর্ষ ছুঁতে হবে, এটা মাথায় রাখুন। আরেক পৃথিবীর মানুষেরা যে ভাষায় কথা বলে, তা আপনরা বোধগম্য হবে না কোনদিন, সেটাও জেনে রাখুন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): কথায় আছে, অতিথীকে ধার করে হলেও ঘি খাওয়াতে হয়। তাই মাসের এই টানাটানির সময়ে তাই-ই করুন হাসিমুখে। তবু মনে রাখবেন, যায় দিন খারাপ, আসে দিন ভালো। আপনারও সুদিন আসছে। প্রিয়জনকে বিয়ের জন্য তৈরি থাকতে বলুন। ধনু রাশির জাতকের বাড়িতে পাত্রী সংক্রান্ত কথা এগিয়ে যাচ্ছে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ আপনি অফিস ইচ্ছে থাকা সত্ত্বেও নাও যেতে পারেন। তবে আর যাই হোক, আপনার জীবনে কন্যার রাশির আবির্ভাবে দিনটি বেজায় শুভ। বর্তমান প্রিয়জনের সঙ্গে তো আলাপ হবেই, উল্টো প্রাক্তনের সঙ্গেও ইথারে যোগাযোগ হবে। শুধু সময় আর নিজের কাছে স্বচ্ছ থাকুন। শুভকামনা বৃষের জন্য। সন্ধ্যে নাগাদ পকেটে টাকা ঢোকাতে ভুলে যাবেন না যেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): যারা আপনার ভালো করতে চাইছে, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। তবে, সাবধান! কারও সঙ্গে বচসা হতে শুরু করলেই যেন ভাববেন না, ইনি আপনার ভালোই চাইছিলেন। তেমনটি আদপে নাও হতে পারে। কর্মক্ষেত্রে নীরব টানাপোড়ন চলবে সক্ষমতা আর দক্ষতার মধ্যে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ভুল সময়ে ভুল জায়গায় থাকলে মনের মানুষ পাবেন, কেননা, প্রেম আসে বড্ড ঘুরপথে। মনের আকাসে নাচানাচি করছে গঙ্গা ফড়িঙের দল। স্তব্ধ সভায় বসে আপনারও ইচ্ছে করছে হাত পা ছুড়ে নাচতে। কর্মক্ষেত্রে বসের আশীর্বাদ পড়বে আপনার ভাগ্যে। এক কথায় দিনটি আপনার জন্য শুভ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G