মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিকে উদ্ধার

প্রকাশঃ মার্চ ১০, ২০১৬ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

malayবেকার এবং অনাহারে থাকা ২৭ জন অবৈধ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ।

গত সোমবার তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

দ্য স্টার অনলাইন এক প্রতিবেদনে জানায়, ২ ফেব্রুয়ারি এই বাংলাদেশি শ্রমিকরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। মালয়েশিয়া আসার জন্য মানবপাচারকারীদের তারা ১৫ হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) করে দিয়েছে। মালয়েশিয়ায় আসার পরে তাদের এজেন্ট তাদেরকে শাহা আলমে নিয়ে গেলে অনুমোদন না থাকায় তাদেরকে কাজে নিতে অস্বীকৃতি জানায় সেখানাকার কারখানা মালিকরা। পরে তাদেরকে জোহর বারুতে নিয়ে যাওয়া হলে সেখানেও অস্বীকৃতি জানানো হয়।

এরা সবাই ছিল বেকার ও অনাহারী। পাচারকারীরা তাদেরকে কেবল একবেলা পানি ও রোটি চানাই (পরোটা) দিতো। তাদেরকে যেখানে রাখা হয়েছিল, সেখানে মেঝেতে তাদের ঘুমাতে হতো। সোমবার তাদেরকে পেনাং নিয়ে যাওয়া হলে পুলিশ বিষয়টি জানতে পারে। এ সময় তিন মালয়েশীয় ও ২৭ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়।

পেনাংয়ের পুলিশ প্রধান দাতো আব্দুল ঘাফার রাজাব জানান, তামার দেসা মুরানির একটি দ্বিতল শিল্পভবন থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়। তারা ছিল শারীরিকভাবে দুর্বল। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাগান লালাং বাটারওয়ার্থ নামের একটি ওয়ার্কশপ থেকে আরো ১০ বাংলাদেশিকে আটক করা হয়। এদের কারোরই কাজের অনুমতিপত্র নেই।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G