গাজীপুরে জামিন পেলেন মাহফুজ আনাম

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৬ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

anamইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম গাজীপুরের আদালতে দায়ের করা আরেকটি মানহানির মামলা থেকে জামিন পেয়েছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদের আদালত তাকে জামিন দেন।

সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে ১০ হাজার টাকা বন্ডের মাধ্যমে আইনজীবী ও একজন স্থানীয় প্রতিনিধির জিম্মায় তাকে জামিন প্রদান করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মো. সুলতান উদ্দিন আহমেদ জানান, ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করা হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী আমানত হোসেন খান মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানির মামলাটি করেন। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে একজন আইনজীবী ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় আদালত তাকে জামিন দেন।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G