আজ কেমন যাবে : ১৬ মার্চ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৬ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ১৬ মার্চ ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): দুরন্ত সময় যাবে পাখাওয়ালা ঘোড়ার বেগে। বন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙিমায় ঘুরে বেড়াবেন। প্রিয় মানুষটার সঙ্গে থাকবে উচ্ছলতার লেনাদেনা। চুরি যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। অযোগ্য কারো ভূয়ষি প্রসংশা করার মতো বিড়ম্বনাও জুটে যেতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা তাড়া দেবে ভীষণভাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): খুব বেশি আলোয় আসবার চিন্তা আজ ক্ষতির কারণ হবে। বিগত দিনের স্মৃতি প্রেরণা যোগাতে পারে সামনে। প্রেমপত্র অন্যের হাতে না দিয়ে নিজের হাতে পৌঁছলেই উত্তম। পারিবারিক কারণে অকস্মাৎ অর্থবিয়োগের সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির দ্বার খুলে যাবে।
 
মিথুন (২২ মে – ২১ জুন): পুরনো প্রেম খুব করে জেগে উঠতে পারে। অভাবনীয় সমাদরও পেয়ে যেতে পারেন উর্ধ্বতনের কাছ থেকে। শেয়ার ব্যবসা আজকের জন্য খুবই লাভজনক। দূরযাত্রা টানছে অনেক করে, চলে যান নিঃসন্দেহে। বেকারদের জন্য দিনটি একটু ভোগান্তির হতে পারে। তবে কারো বিদেশ যাওয়ার খবরে সব পুষিয়ে যেতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): প্রথমত আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে, নিজেকে আজকে বেশ উদারপন্থি মনে হবে। এর ফলে বেশকিছু অর্থ আজ আপনার কাছ থেকে খোয়া যাবে। প্রায় ভুলতে বসেছেন এমন কোনো কাজের কথা হুট করেই মনে পড়ে যাবে। দিকভ্রান্তের মতো আজ এদিক সেদিক করে বেড়াবেন। অবশ্যই সেটা ভ্রমণ নয়। প্রিয় মানুষটি আপনাকে আজ ভোগাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): চোখ ধাঁধাঁনো কোনো আলো এসে অন্ধ করে দিয়ে যেতে পারে। উবে যেতে পারে সাধারণ বোধ। ভুল হয়ে যেতে পারে সিদ্ধান্ত নেয়ার পথে। যদি কলমপেষা বুদ্ধিজীবী হয়ে থাকেন, তো উঠতে হবে জাতপাতের ঊর্ধ্বে। বেতনভাতা সংক্রান্ত ঘোরালো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): অন্ধজনে আলো দান করুন। আর দ্বিতীয়বার মৃত্যু হওয়ার আগে প্রথম মৃত্যু নিয়ে ভাবুন। বাঁচার পথ চোখের সামনে উদ্ভাসিত হবে। বর্ণচোরা থেকে বর্ণবাদী- যে আচরণই দেখান না কেন, উত্তম প্রতিফল পাবেন তার, যা বহুদিন মনে থাকবে। আশু পরিণতি জেনে, বুঝে ও মেনে কাজ করুন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): যদি পারেন ছোট থেকে শুরু করে যেকোনো বড় ইচ্ছে পূরণ করার প্রয়াস চালান। প্রিয়জনের সঙ্গে হামলা বাদানুবাদ সৃষ্টি হলেও দিনের শেষে আপনিই জয়ী হবেন আশা করা যায়। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। রোমান্সের সিঁড়ি পেয়ে যাবেন নতুন পরিচয়ের কারো কাছ থেকে।
 
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপোষের রাজনীতি আপনার সইছে না। নিজের জন্য নয় অপরের জন্য হলেও এই পথ থেকে সড়ে আসুন। গঠনমূলক কাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে। শারীরিক ক্ষতির সম্ভবনা রয়ে যায়। ব্যবসায়িরা চোখ কান খোলা রেখে ঈদের ব্যবসা করুন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): স্মৃতিচারণ অনেক বড় ব্যাপার। আপনি স্মৃতিচারণ করেন, তার মানে আপনার ভেতর এখনও পেছনে ফিরে যাওয়ার তাগিদ আছে। সেই তাগিদ থেকে শহরের কোণে বন্দী না হয়ে শহরের বাইরে চাকরি খুঁজুন। মনের শান্তি মিলবে। আর এখন আপনার সিদ্ধান্ত নেয়ার সময়: আপনি অর্থ উপার্জন করবেন নাকি শান্তিতে থাকবেন। মনে রাখবেন আপনার কোনো ভালো বা মন্দ নেই, সবই সময়ের চাহিদা।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বাণিজ্যে আজ বিরাট লাভ। আত্মীয় স্বজনরা সব হুমড়ি খেয়ে পড়বে, আপনার সাফল্যে কারো কারো চোখ জ্বালা করবে তবুও থামা যাবে না। দিনের শেষ ভাগে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। হাঁটা পথ এড়িয়ে চলুন। পরিবারের সন্তান কর্তৃক সুখবর আসবে। গৃহশিক্ষককে যথেষ্ট সম্মান দেয়া হচ্ছে না আপনার, এইদিকে একটু খেয়াল রাখবেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): জাগতিক বিষয়াদির চাইতে আধ্যাত্মিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে আপনার কাছে। চাহনিটা তাই বদলে গিয়ে হয়ে যাবে অন্যরকম। মৃত ও জীবিতের পার্থক্য বুঝতে একটু কষ্ট হয়ে গেলে কিছু মনে করবেন না। অভাবনীয় এক সত্য প্রেম এসে ধুয়ে মুছে দিয়ে যাবে সব।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): নিজের ভেতর অপরাধবোধ জন্ম নিয়েছে। আপনার সময় যে আসন্ন তা সহজেই বোঝা যায়। প্রতিদিন অন্তত নিয়ম করে একটা ভালো কাজ করুন এবং মনকে স্মরণ করিয়ে দিন। পুত্রের শারীরিক অবস্থার অবনতি হবে। দূরের যাত্রা শুভ তবে বিদেশ যাত্রা শুভ নয়।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G