বাংলাদেশেও জিকা ভাইরাস

প্রকাশঃ মার্চ ২২, ২০১৬ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Zika-Virusবাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আক্রান্ত ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। তার বয়স ৬৭ বছর। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে এ জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।

 

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

 

তিনি বলেন, “২০১৪ সালে সংগ্রহ করা রক্তের নমুনায় জিকা ভাইরাস পাওয়া গেছে। তবে তিনি ভালো আছেন। তার পরিবারের লোকজনও ভালো আছে।”

 

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, আইইডিসিআর, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেই নমুনা বিশ্লেষণের সময় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

 

জিকা ভাইরাস নিয়ে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির শরীর থেকে সংগৃহীত নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয় ১৩ মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিশ্চিত করার পর এ ব্যাপারে আজ ঘোষণা দেয়া হলো।

 

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G