খালেদার মামলার শুনানি মূলতবি  

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Kaleda01জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদালতে হাজির  না  হয়ে সময় আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবীরা কোকোর মৃত্যুর ঘটনা আদালতেকে জানালে বিচারক আবু আহমেদ জমাদার তার নিজের ও আদালত পরিবারের পক্ষে শোক প্রকাশ করেন। এবং সার্বিক বিবেচনায় সময় আবেদন মঞ্জুর করেন।
খালেদা জিয়ার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এর আগে  জানান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত খালেদা জিয়া। তাছাড়া এর আগে আদালতে আসার পথে তার গাড়ি বহরে হামলা হওয়ায় তিনি নিরাপত্তাবোধও করছেন না। এ দুটি কারণে তিনি আদালতে আসছেন না। সময়ের আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত করার জন্যও আরেকটি আবেদনও করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগের নির্ধারিত তারিখে খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছিলেন। বিষয়টি হাইকোর্টেও শুনানির অপেক্ষায়। তাই ওই আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার জন্য এ আবেদন করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রুমন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G