বিদ্রোহীদের হামলার শিকার আওয়ামীলীগকর্মী

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৬ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

file (3)মাদারীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিক আকন্দের লোকজনের ওপর বিদ্রোহী প্রার্থী বাবুল সরদারের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, গতকাল দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিক আকন্দ ও বিদ্রোহী প্রার্থী বাবুল সরদার জেলা প্রশাসকের ডাকা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যাচ্ছিলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পুলিশ দুই পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এএসপি আরো জানান, এ ঘটনার জের ধরে বাবুল সরদারের লোকজন রোববার রাতে তৌফিক আকন্দের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি শটগানের গুলি ছোড়ে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান এএসপি।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G