আবারও তনুর লাশ তোলা হল

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

imagesকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর পুনরায় ময়নাতদন্তের জন্য কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ তোলা হয়েছে দাফনের দশদিন পর। 

বুধবার বেলা পৌনে ১১ টার দিকে তার লাশ তোলা হয়।  

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ মার্চ  সমালোচিত এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও নতুন করে ময়নাতদন্ত করতে কবর থেকে লাশ ওঠানোর আদেশ দেন কুমিল্লার একটি আদালত।  

লাশ ওঠানোর সময় ঢাকা সিআইডি‘র বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম, কুমিল্লার পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন, লাশ উত্তোলনের জন্য দায়িত্ব পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, তনুর বাবা ইয়ার হোসেন ও বড় ভাই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। 

=======

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G