নির্বাচনে এনটিভি প্রতিনিধি গুলিবিদ্ধ

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৬ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

file (22)ভোলা সদর উপজেলার রাজাপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ‘দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছিল। ঘটনাস্থলেই ছিলেন সাংবাদিক আফজাল হোসেন। এ সময় পুলিশের শটগানের গুলি ‘আনফরচুনেটলি’  তাঁর পায়ে গিয়ে লাগে’। 

ওসি আরো বলেন, আসলে তখন দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছিল। তারা ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিল। সেই সময়ই পুলিশের শটগানের গুলি কোনোভাবে ঐ সাংবাদিকের পায়ে লেগে গেছে।

গুলিবিদ্ধ সাংবাদিক আফজাল হোসেন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G