জামিন দিয়েছে ইশানাকে

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

file (5)প্রযোজকের নামে বাজে মন্তব্য করা এবং শিডিউল ফাঁসানোর দায়ে লাক্স তারকা ঈশানার বিরুদ্ধে মামলা করেছিলেন প্রযোজক প্রেম।

মামলায় থেকে মঙ্গলবার ৫ এপ্রিল জামিন পেয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতে তাকে এই মামলা থেকে জামিন দেয়া হয়।

ঈশানা বলেন, ‘এই মামলাটি আমার জন্য বিব্রতকর। এটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে আদালতের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল। আর আমি আদালতের নিয়মেই এই মামলা থেকে জামিন নিয়েছি।’

প্রসঙ্গত, বাদী প্রযোজক ও অভিনেতা প্রেমের ৩ ফেব্রুয়ারি করা মামলায় ঈশানাকে গত ২২ মার্চ আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা।

আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়। তারই প্রেক্ষিতে আপীল করে জামিন পেয়েছেন ঈশানা।

এদিকে এই মামলা নিজের ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করেন ঈশানা। তিনি আগের মতোই ব্যস্ত রয়েছেন মডেলিং ও অভিনয় নিয়ে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G