আজ কেমন যাবে: ৩০ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৬ সময়ঃ ১০:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ অপরাহ্ণ

rasifalমেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ অনিশ্চয়তা, সন্দেহ এবং অনিরাপত্তায় ভুগতে পারেন। ভালোবাসার সম্পর্ক নতুন ধাঁধায় ফেলতে পারে। অর্থ আসবে পাওনাগুলো। নিজের হাতে করা কোনো কাজের ত্রুটি আপনার চোখেই পড়তে পারে। ছুটির আমেজ মনটাকে প্রফুল্ল রাখবে। দূরযাত্রা শুভ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) পরিবারের কারো দুঃসময় যাচ্ছে, ইচ্ছা থাকলেও সাহায্য করার উপায় নেই। মানবিক দ্বিধা দ্বন্দ্ব অনেক ইচ্ছাকে দমিয়ে রাখবে। রোমান্টিক মুহুর্ত আসবে কিন্তু এড়িয়ে যাওয়া মঙ্গল। প্রতিবেশীর চোখ টাটানি আজ কিছুই মনে হবে না। অর্থ লেনদেনের জন্য দিনটি বেজায় শুভ। আজ যাদের জন্মদিন তাদের জন্য অভাবনীয় কিছু উপহার অপেক্ষা করছে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন) চিন্তা ভাবনা করেই সব কাজ করেন, কিন্তু আজ বড্ড বেহিসেবী হতে ইচ্ছা করছে। যাদের সঙ্গে সময় কাটানোটা আপনার জন্য একঘেয়ে তারায় আজ আনন্দ দেবে। পাওনা অর্থ আদায়ে ঘাম ছুটে যাবে। উদোর পিন্ড নিজের কাঁধেও চাপতে পারে। আপনার প্রেমে হাবুডুবু খাওয়া পাগলটা অঞ্জলি ভরে ভালোবাসা নিবেদন করবে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই) আজ সকাল থেকেই আর্থিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখতে উদগ্রীব হবেন। বাড়ির সব রকম অর্থনৈতিক লেনদেন নিজ হাতেই হতে পারে। অসম প্রেমে বাধভাঙা আকর্ষণ অনুভব করতে পারেন। সবার সামনে মুচকি হাসিতে এড়াতে চাইলেও বিশেষ ঘটনা মনে দাগ কাটবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) আসলে আপনি সব সময় মনোযোগ আকর্ষণে সেরা, কাজটি করেও দেখাবেন আজ। অফিসে আজ আপনার ভিন্ন রকম প্রশংসা ছড়াবে। মাথামোটা কিছু লোকের আলাপ কানে জ্বালা ধরালেও মিষ্টি সুর শোনাবে প্রিয়ব্যক্তি। ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। দূর আকাশের কোনো একটি তারা আজ ভীষণ আপন মনে হবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) আজ কোনো সুগঠিত ব্যক্তিত্ব সম্পন্ন লোক আপনাকে পড়ে নেবে এক মিনিটে। আপনার কাজে কেউ উৎসাহী হয়ে চটজলদি অলসতাকে বিদায় করবে। ছোটদের কারো কাছ থেকে এমন কোনো শিক্ষণীয় বিষয় সামনে হাজির হবে যে, অবাক না হয়ে উপায় থাকবে না। আলো নিভিয়ে অন্ধ ঘরে থাকতেও ভালো লাগবে। অনেকদিন পর দেশলাইয়ের কাঠি জ্বালাতেও মন চাইতে পারে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) অর্থনৈতিক অগ্রগতি কিছুটা ধোঁয়াশার ভেতর দিয়ে যাবে। কেউ একজন কথা দিয়ে নাও রাখতে পারে। আপনার জন্য যে লোকটি খেটে মরছে তার খোঁজ নাও মিলতে পারে। শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। প্রিয়ব্যক্তির অনুপ্রেরণায় যে কাজে হাত দেবেন তাতে আজ সোনা ফলবে। পরিবারের প্রতি দায়িত্ব বেড়ে যাবে অনেকটায়।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) সহকর্মীদের কারো আচরণে অতিষ্ট না হয়ে উপায় থাকবে না। সৎ উদ্যোগে পথে নেমে গঞ্জনা সইতে হতে পারে। আপনি চেনেন কিন্তু সে আপনায় চেনে না এমন মানুষের সহচার্য পেতেও ব্যকুল হয়ে উঠতে পারেন। শিক্ষার্থীদের কেউ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। ভালোবাসা আজ ভালো দামেই কেনা লাগতে পারে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আত্মিক দৈনতা কাটিয়ে ওঠা সাধনার ব্যাপার, আর আর্থিক দৈনতা কাটানো পরিশ্রমের ব্যাপার। কথা দুটো আপনি প্রচণ্ড রকমের বিশ্বাস করেন, আজ তার প্রমাণও মিলতে পারে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে দেখা হওয়াটা আপনার ভাগ্য বদলের কারণও হতে পারে। রোমান্টিক কোনো মুহুর্ত আসতে পারে আজকের সন্ধ্যায়। অর্থভাগ্য কিছুটা ভোগান্তির, দূরযাত্রা শুভ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) কিছু দুঃস্বপ্ন আপনার জন্য কষ্টের কারণ হতে পারে। কেউ একজন আপনার সঙ্গে খুব দারুণভাবে অভিনয় করে যাচ্ছে। নিরব দর্শকের ভূমিকা পালন করুন, তবে বুঝিয়ে দিন আপনি ব্যাপারটা নিয়ে বেশ উৎসাহী। ফেসবুক বা ফোনে পরিচয়ের সূত্রে প্রেম হয়ে যেতে পারে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত থাকুন। জমি সংক্রান্ত জটিলতা কাটবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সব সময় যে নিম্ন পদস্থদের কাছ থেকে সম্মান পাবেন এমন আশা করা ভুল। মনোঃক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা ঘটে গেলেও পাত্তা দেয়ার দরকার নেই। অংশীদারী ব্যবসায় উন্নতি। কাজের সাফল্যে চাকরি ক্ষেত্রে যথেষ্ট সম্মান বাড়বে। মনের মানুষটির সঙ্গে আজ মৃদু মন কষাকষি হতে পারে। দূরের পাহাড় আজ খুব করে টানছে, বেরিয়ে পড়তে পারেন নিশ্চিন্তে। অর্থভাগ্য মোটামুটি।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ভাবনার বাইরের ভাবনা গুলো আজ খুব বেশি উৎপাত করবে মনের আকাশে। প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে জড়িয়ে ফেলতে পারেন। ভুতের ভয়ও পেয়ে বসতে পারে। যে কাজে আপনি অভ্যস্ত না সেই কাজ করতে হতে পারে নিপুনভাবে। আপনার গতির ওপর কেউ নজর রাখতে জেনে আরও বেশি উদাসীন হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না বরং সচেতন হতে হবে। অর্থ লেনদেনে সাবধান হোন। বেকারদের চাকরি ভোগান্তি বাড়তে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G