যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির জন্য জল্লাদ আনা হয়েছে

প্রকাশঃ মে ১০, ২০১৬ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

nijamiমানবতাবিরোধী অপরাধে অপরাধী যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে ১০ জন জল্লাদকে প্রস্তুত করা হয়েছে। তবে তাদের মধ্যে কারা মৃত্যুদণ্ড কার্যকরে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে জল্লাদ রাজু, সাত্তার, আবুল, হজরত, রনি, ইকবাল, মাসুদ, মুক্তার, আবদুল ওয়াহাব ও ওমর আলী শেখকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের মধ্যে প্রথম আটজনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। শেষ দুজনকে নড়াইল কারাগার থেকে আনা হয়েছে।

কারা সূত্রে আরো জানা যায়, জল্লাদ রাজুর নেতৃত্বেই নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে পারে।

কারা বিধি অনুযায়ী, সাধারণত সাতজন জল্লাদ অংশ নেন মৃত্যুদণ্ড কার্যকরে । তাদের মধ্যে একজন থাকেন প্রধান। বাকিরা সহযোগী হিসেবে কাজ করেন।

======

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G