থাইল্যান্ডে আগুন লেগে ১৮ স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশঃ মে ২৩, ২০১৬ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

fire-building_0

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের প্রদেশ চিয়াং রাইয়ের একটি আবাসিক স্কুলে রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন ছাত্রী নিহত হয়েছে। নিহতদের সবার বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ক্যাপটেন কিচর্নসাক পংহিট বলেন,  ঘটনার পর থেকে এ পর্যন্ত ১২ জনের বেশি নিখোঁজ রয়েছে।

ঠিক কী কারণে আগুন লাগল তা বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। স্থানীয় সময় গতকাল রাত ১১টার দিকে বেসরকারি পিতাকিয়াটুইত্তায়া ক্রিশ্চিয়ান এলিমেন্টারি স্কুলে এ আগুন লাগে। এ সময় স্কুলের হোস্টেলে ৩৮ জন শিশু ঘুমাচ্ছিল।

ফেসবুক বার্তায় একটি ছবি পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে আগামী শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুলটিতে পাহাড়ি উপজাতিদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে।

বাবা-মায়েরা সোমবার সকালে স্কুলের দিকে ছুটে গেছেন। স্কুলের ব্যবস্থাপক রেওয়াত ওসানা সিএনএনকে বলেন, ‘এখানে খুব শোরগোল চলছে। আমরা মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছি। বাবা-মায়ের কেউ এখনো মৃতদেহ শনাক্ত করেননি।’

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G