জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গাইবান্ধায়

প্রকাশঃ মে ২৫, ২০১৬ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ অপরাহ্ণ

গাইবান্ধা সদর উপজেলা

বাংলাদেশের গাইবান্ধা জেলায় কুপিয়ে হত্যা করা হয়েছে দেবেশ চন্দ্র প্রামাণিক নামের একজন জুতা ব্যবসায়ীকে। আজ বুধবার ভোরে গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিবিসিকে জানান, বুধবার ভোরে মহিমাগঞ্জ বাজারের নিজের জুতার দোকান খোলেন। এ সময় ৩/৪জন এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের কথা জানিয়ে মোজাম্মেল হক বলছেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে সম্প্রতি দেবেশ চন্দ্রের কথা কাটাকাটি হয়েছিল। ওই যুবকরাই তাকে হত্যা করেছেন বলে তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন।

ময়না তদন্তের জন্য দেবেশ চন্দ্র প্রামাণিকের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G