বাবা হলেন রেলমন্ত্রী

প্রকাশঃ মে ২৮, ২০১৬ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

untitled-3__1

রেলমন্ত্রী মুজিবুল হক কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। খবরটি নিশ্চিত করেছেন রেলমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদার।

মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।

গত বুধবার রাতে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি।

বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রায় ছিলেন ৬ জন মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরবর্তীতে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G