ঝড়ে গাছচাপায় নিহত ২

প্রকাশঃ জুন ১১, ২০১৬ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Potuakhali

পটুয়াখালী সদর ও গলাচিপা উপজেলায় পৃথক দুটি দূর্ঘটনায় গাছচাপা পড়ে ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের অফিসেরহাট গ্রামে ঘরে গাছচাপা পড়ে কুদ্দুস হাওলাদারের কলেজপড়ুয়া মেয়ে তানজিলা বেগম নিহত হন।

অন্যদিকে গলাচিপা থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘরে গাছচাপা পড়ে উপজেলার আমখোলা গ্রামের গৃহবধূ সেলিমা বেগমের মৃত্যু হয়েছে।

এদিকে পটুয়াখালী সদর উপজেলার শারিকখালী গ্রামে বজ্রপাতে আহত হয়েছেন সালমা বেগম নামের এক গৃহবধূ। এ ছাড়া ঝড়ে অনেক গাছ ও কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G