যুক্তরাষ্ট্রে সমকামীদের নাইট ক্লাবে হামলা

প্রকাশঃ জুন ১২, ২০১৬ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

89951980_89951977

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। অরল্যান্ডো শহরের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, হামলাকারী এখনও ‘পাল্‌স ক্লাব’-নামের ওই নাইটক্লাবে অবস্থান করছে এবং সেখানে থাকা মানুষদের জিম্মি করা হয়েছে।

ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবের এলাকা থেকে দূরে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অরল্যান্ডো পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, আহত ব্যক্তিদের ক্লাবের বাইরে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ক্লাবে থাকা এক ব্যক্তি রিকার্ডো আলমো ডোভার পাল্‌স ক্লাবের ফেসবুক পাতায় লিখেছেন যে স্থানীয় সময় রাত দুইটায় বন্দুকধারী গোলাগুলি শুরু করে।

তিনি লেখেন, “ওই সময় যারা নাচছিল এবং বারের কাছে যারা ছিল সবাই মাথা নীচু করে ফেলে। আর আমরা যারা বারের পিছনের দরজার কাছে ছিলাম তারা কোনরকমে ক্লাব থেকে বের হয়ে দৌড় দেই।”

আরও একজন প্রত্যক্ষদর্শী অ্যানথনি টরেস বলেছেন যে তিনি মানুষকে চিৎকার করতে শুনেছেন, নাইট ক্লাবের অনেকে হয়তো নিহত হয়েছেন। স্থানীয় টিভি সাংবাদিক স্টুয়ার্ট ম্যুর টুইটারে লিখেছেন ওই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেছেন ওই নাইটক্লাবে হামলাকারী এখনও অবস্থান করছেন এবং আশঙ্কা করা হচ্ছে হামলাকারী তার শরীরে হয়তো বোমা বহন করছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G