রাজধানীতে গৃহবধূর আত্নহত্যা

প্রকাশঃ জুন ১৫, ২০১৬ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

durgatana-copy

রাজধানীর বনানীতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

নিহত মাহাপাড়া রহমান শৈলি (২৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মতিউর রহমানের মেয়ে এবং অভিজিৎ চৌধুরীর স্ত্রী।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় জানান, শৈলি মহাখালীর বাজারগেট এলাকায় তার দ্বিতীয় স্বামী অভিজিৎ চৌধুরীর সঙ্গে ভাড়া থাকতেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামীর অজান্তে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন শৈলি। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী অভিজিৎকে আটক করে থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G