লস অ্যাঞ্জেলসে অগ্নিকান্ড নিহত ৫

প্রকাশঃ জুন ১৫, ২০১৬ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্কঃ

1465946487307

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ভবনে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

গত সোমবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনে আগুন লাগার পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, অগ্নিকােণ্ডে এক জনের মৃত্যু হয়েছে। কিন্তু মঙ্গলবার ওই ভবনে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে উদ্ধার অভিযান চালানোর সময় আরো দুই পুরুষ এবং দুই নারীর মৃতদেহ দেখতে পায়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ এ।

দমকল বাহিনীর প্রধান রালফ তেরাজাস জানান, খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভবনে উদ্ধার অভিযান শুরু করতে দেরী হয়েছে।

ভবনে আগুন লাগার ঘটনা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সন্দেহভাজন হিসিবে জনি সানছেজ নামের  একজনকে আগুন লাগানোর অভিযোগে আটক করেছে পুলিশ।

দমকল বাহিনীর দেড় শতাধিক কর্মী আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G