সিরাজগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ জুন ১৬, ২০১৬ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

67990_0

উল্লাপাড়ায় ছোট ভাই সোহাগ হোসেনকে (১৬)  বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে তার আপন বড় ভাই। এ ঘটনায় ঘাতক বড় ভাই শাকিল হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ। এর আগে রাত সোয়া ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ও আটক বড় ভাই শাকিল ঝিকিড়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, সোহাগ ও শাকিল দু ভাই মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে কদিন আগে শাকিলকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবারের সদস্যরা। দু-তিনদিন পর শিকল খুলে দেওয়ার পর থেকে আবারও নেশায় আসক্ত হয় সে।

বুধবার রাতে দুই ভাই এক ঘরে শুয়েছিল। রাত সোয়া ১২টার দিকে দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল বটি দিয়ে সোহাগের গলায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় সোহাগ। ঘটনার পরই বড় ভাই শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G