ধর্ষণে ব্যর্থ, তারপর ঘরেই কবর

প্রকাশঃ জুন ১৭, ২০১৬ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

pirganj_rangpur_72363

৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা চালায় এক নরপশু। কিন্তু ব্যর্থ হয়। তাই সে গলা টিপে হত্যা করে শিশুটিকে। এখানেই তার বর্বরতার শেষ নয়। হত্যা করে লাশ লুকিয়ে রাখতে সে আবার লাশটি কবর দেয় নিজের ঘরেই, মেঝেতে গর্ত খুঁড়ে।

এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের উত্তরপাড়া গ্রামে। চারদিন ধরে নিখোঁজ এ এলাকার শিশু শিক্ষার্থী তানজিলা খাতুন চুমকির (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের রিয়াদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ রিয়াদের ঘর থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

পুলিশ জানায়, রামনাথপুরের উত্তরপাড়া গ্রামের শাহজাহানের মেয়ে চুমকি চারদিন ধরে নিখোঁজ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শিশুটির প্রতিবেশী কলেজছাত্র রিয়াদের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় রিয়াদকে আটক করা হয়।

আটক রিয়াদের বরাত দিয়ে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দাবি করেন, প্রতিবেশী রিয়াদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে শিশুটিকে গলা টিপে হত্যা করে। পরে তার লাশ লুকিয়ে ফেলার জন্য নিজের ঘরে গর্ত খুঁড়ে পুতে রাখে।

এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে বলে জানান এসআই।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G