ব্র্যাকের ১১২০ পদে চাকরির সুযোগ

প্রকাশঃ জুন ১৯, ২০১৬ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

brac_0

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির ৩টি পদে ১১২০ জনকে নিয়োগ দেয়া হবে। তিন ধরনের পদে এক হাজার ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে।  পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা – দাবি (১২০ জন),  কর্মসূচি সংগঠক – দাবি (৫০০ জন) ও ঋণ কর্মকর্তা- প্রগতি (৫০০ জন)।

জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা দাবি

স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৮ হাজার ২০ হাজার টাকা। সাথে থাকবে ভাতাসহ অন্যান্য সুবিধা।

কর্মসূচি সংগঠক দাবি

স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু সিলেট ও চট্টগ্রাম বিভাগের কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা উচ্চমাধ্যমিক বা সমমান পাস হলেই আবেদন করতে পারবেন।  আবেদনকারীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পদটিতে বিভিন্ন সুবিধাসহ বেতন দেওয়া হবে ১১ হাজার ১৩০ টাকা থেকে ১৩ হাজার ৩৮ টাকা।

ঋণ কর্মকর্তা- প্রগতি

স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৭ হাজার ৩২৬ টাকা। পাশাপাশি থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের বয়স ও কর্মস্থল

পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ব্র্যাকের যেকোনো মাঠ কার্যালয়ে পদগুলোতে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার) পঞ্চম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১ জুলাই-২০১৬ তারিখের মধ্যে।

সূত্র: প্রথম আলো, ১৭ জুন ২০১৬

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G