রিয়াজ রহমানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ
riaz america বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস।বুধবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ডেপুটি পেস চিফ অভিক রহমানের পাঠানো এক ইমেল বার্তায় এই নিন্দা জানানো হয়।সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত।  রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়।  গুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহবানও জানানো হয় বিবৃতিতে।যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহবান জানায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G