ডিবি কার্যালয়ে ফখরুল

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

2d171fcf68a8506d366a2bc5c8350bfb_XLতিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর কারাগার থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানা পুলিশ নিয়ে আসলেও তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি বেলা সাড়ে ৩টায়  বিষয়টি নিশ্চিত করেন
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। এর আগে বেলা পৌনে ১১টায় কাশিমপুর (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে আসে পল্টন থানা পুলিশের একটি দল।

সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এজন্য শনিবার তাকে কারাগার থেকে পল্টন থানা পুলিশ নিয়ে যায়।
এর আগে ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা করেন।
এ মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G