মির্জা ফখরুলের মা হাসপাতালে

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

United-Hospitalকারাবন্দি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসালম আলমগীরের মা ফাতেমা আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিএনপির প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জানিয়েছেন।৮০ বছর বয়সী আমিনা বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে জানান তিনি।

ইমরান সালেহ বলেন, বনানীর ডিওএইচএসে মেয়ের বাসায় ছিলেন ফাতেমা আমিনা। দুপুরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ফাতেমা আমিনার স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদের আমলে মন্ত্রী ছিলেন। ঠাকুরগাঁও থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

গাড়ি ভাংচুরের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নিয়েছে পুলিশ।গত ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ফখরুল। গত ৭ জানুয়ারি প্রেসক্লাব থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
প্রতিক্ষণ/এডি/ মুক্তা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G