আজ কেমন যাবে: ২২ জুলাই

প্রকাশঃ জুলাই ২২, ২০১৬ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ:

rasifal

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) ভিন্নতা নিয়ে দিন শুরু হলেও দিন শেষে একঘেয়েমি কাজ করবে। দিনের প্রথমভাগে যা অর্জন তা মুহূর্তেই অর্থহীন হয়ে যেতে পারে। এমন সময়ে কাছের বন্ধুটিও সরে যাবে দূরে। যারা শারীরিক সমস্যার মধ্যদিয়ে যাচ্ছেন তারা আজ প্রশান্তি অনুভব করবেন। ব্যবসায় বিনিয়োগ জটিলতাপূর্ণ। প্রিয় মানুষের সহানুভূতি পাবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) অতিরিক্ত রাগ আপনাকে ঝামেলায় ফেলে দিতে পারে। তাই সাবধান থাকুন এখনই। আপনাকে নিয়ে পরিবারের লোকেরা বিব্রত বোধ করেন মাঝে মাঝেই। এটা শুধরে নিন যত কষ্টই হোক। গ্রহের অবস্থান আপনাকে নির্দেশনা দিবে একটি বিশেষ কাজ করার। শুধু কাজটি বুঝে নিন। বাণিজ্যে আজ মন বসবে না, তবে জমজমাট একটা অবস্থা লেগেই থাকবে। বেকারদের কেউ কর্মক্ষেত্রের সন্ধান পাবেন।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন) আপনাকে হিংসা করার মতো অনেকেই আছেন। তাই বলে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ডেকে আনবেন না। পরিবর্তন ঘটে যাবে কাজে, নতুন কর্মক্ষেত্র তৈরির সম্ভাবনা থাকবে। নিজস্ব ভাবনা অন্যের ওপর আজ চাপিয়ে দিবেন না, সবার মুক্তমতে আস্থা রাখতে চেষ্টা করুন। প্রেমে নতুন বাদ্যের সুর শোনা যাবে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই) কর্মক্ষেত্রের চাপ বেড়ে যাবে। কাজ ছাড়া মাথায় কিছুই ঢুকবে না। আপনি যে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন তা চোখে মুখে স্পষ্ট, এতে আপনার চারপাশের প্রিয়জনরাও চিন্তায় পড়ে যাচ্ছেন। আপনাকে কখনোই এমন যারা দেখেনি তারা স্বভাবতই বেশি ভাবছেন। এতে আপনার সামগ্রিকভাবে ক্ষতিই হচ্ছে। আচরণের পরিবর্তনে প্রিয় মানুষের ঝাড়িও জুটে যাবে দিনের শেষভাগে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) আজ আপনার চেহারায় স্বস্তির ছাপ দেখা যাবে। নিজেকে কিছুটা সময়ের জন্য হলেও আবিষ্কার করবেন অন্যভাবে। যেমনটা আপনি প্রতিনিয়ত চান। আজ কপাল গুণে সাক্ষাৎ পাবেন পছন্দের মানুষের। নতুন কর্মক্ষেত্রে আজ নিজেকে স্থাপন করতে সমর্থ হবেন। পরিস্থিতি সব মিলিয়ে ঘোলাটে থেকে স্বচ্ছতার দিকে যাবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনিই যথেষ্ট। আপনাকে সাহায্য করতে পারবে শুধুই আপনার বুদ্ধি। কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি পাবেন। শিক্ষাক্ষেত্রেও আজ সুবিধা পাবেন। অর্থ ব্যয় হয়ে যাবে এই খাতে। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছু সময় লাগবে আরও।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) ভঙ্গুর দশা থেকে শক্ত একটি অবস্থানে পৌঁছে যাবেন আজ। আপনাকে আশা-ভরসা দিবে আপনার নিজের বিবেক। সঙ্গীটি আপনাকে আজ খুশি রাখবে। অন্যের আনন্দে কখনো আনন্দিত হয়েছিন কি না নিজেও জানেন না। আজ এমন একটা অনুভূতির মধ্য দিয়ে যাবেন যে এটা আপনার জন্য নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে। অর্থ আসবে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) ঘর থেকে বের হওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বের হবেন। আজ আপনার ভুলে যাওয়ার দিন। দিনের একটি নির্দিষ্ট সময়ে এসে আপনার মনে হবে আপনি আর পারছেন না। মনটা যাকে সপে দিয়েছেন তার যত্নটা আজ জরুরি হয়ে যাবে। আপনাকে পরিস্থিতি বুঝে চলতে হচ্ছে। আর এটা বেশ স্বস্তি এনে দেবে মনে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) দিনটি মেঘযুক্ত মনের জন্য ভালো। যাদের মনে মেঘ জমে আছে তাদের জন্য অন্যভাবে দেখা দিবে আজকের দিনটি। আপনি চাইলেই আজ পারবেন নিজের নড়বড়ে অবস্থানকে শক্ত করতে। সুযোগ আজ আসবেই, প্রস্তুত থাকুন এমন সুযোগ হাতে গোনা কয়েকবারই আসে। আপনাকে আজকেও প্রতিযোগিতায় নামতে হবে শিক্ষানবিশ সহকর্মীদের সঙ্গে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) বেশ কিছুদিন আপনার কাছের মানুষের আচরণে পরিবর্তন লক্ষ্য করবেন। এটা খুবই সাংঘাতিক একটা বিষয়। এতে কারো হাত নেই । এ অবস্থায় নিজেকে শুধরে নিতে হবে আজ। শিশুদের দেখে বেশ আনন্দিত হবেন। বিরক্তির কারণও যদি শিশু হয় তবুও শিশুদের দেখলেই তার সঙ্গে খেলতে ইচ্ছে করবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) স্পর্শের যে ভালো কোনো আশ্বাস নেই, প্রিয়জনের স্পর্শে দিনটি রঙে রঙে ভরে উঠবে। সাংসারিক যারা তাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। যারা ভবঘুরে একটা মন নিজের মধ্যে লালন করে তাদের আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষা ও প্রযুক্তিতে আপনাকে আজ কেউ টপকিয়ে যেতে পারবে না। পুরোটা দিনই ভালোলাগার।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) দ্রুত গুছিয়ে ফেলুন নিজেকে, আজকে দূরে কোথাও ভ্রমণে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বেশ প্রাণবন্ত একটি আড্ডা কিংবা সভায় সময় কেটে যাবে। বাণিজ্যে যাদের ঝোঁক তারা আজ অর্থ বিনিয়োগের জন্য প্রস্তুত হতে পারেন। কাউকে সহজেই ভুল বোঝা ঠিক হচ্ছে না। আর কিছুদিন এমন অর্থ কষ্ট থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G