আজ কেমন যাবে: ২৩ জুলাই

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৬ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

rasifal5

কেমন যাবে আজকের দিনটিজেনে নিন আজকের রাশিফলে…………..

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

আপনার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। কর্মক্ষেত্রে খারাপ মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম এবং ভালোবাসা আপনাকে খুশি রাখবে আজ। ভালো যাবে বিবাহিত জীবন। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

  
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

আপনার বাচ্চাদের সাথে মূল্যবান সময় কাটান। মানসিক প্রশান্তির জন্য এটি সেরা উপায়। আজ আপনার প্রেমিকার মেজাজ অস্থির হওয়ায় প্রেমে ভোগান্তি হবে। রাগ নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। কর্মক্ষেত্রে আজ আপনি বিরক্তিকর কাজের দায়িত্ব পেতে পারেন। 
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)

আজকে প্রেমের জন্য ভালো দিন। নিজের ঘরে পরিবর্তন করার আগে সবার সম্মতি নিন। আজ আপনার উচিত জমি,ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। দীর্ঘদিনের কোন অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ। 
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
 
কর্কট (২২ জুন – ২২ জুলাই)

আপনি বরাবরই প্রতিযোগী মনের মানুষ। আজ আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে হতে পারে। অমীমাংসিত সমস্যার পেছনে অর্থব্যয় কমান। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। দুশ্চিন্তার কিছু নেই, আপনার স্ত্রী আপনার অভাব পূরণ করবে। 
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
 
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আপনার উদার মনমানসিকতা মানুষের দাবি বাড়িয়ে তুলবে। নিজের ক্ষমতার বাইরে অঙ্গীকার করবেন না। বিনিয়োগ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। অসুস্থতা কমাতে মনোযোগ অন্য দিকে দিতে হবে। আপনি অত্যন্ত আনন্দিত হবেন যখন আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত আনন্দ অপেক্ষা করছে। 
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
 
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। নতুন চুক্তিগুলি লাভজনক হতে পারে কিন্তু আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। দিনের শেষে আপনার স্ত্রীর সাথে মধুর মুহূর্ত কাটবে। 
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
 
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

দিনটি স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য শুভ। আর্থিকভাবে লাভবান হবেন। হৃদয়বান সঙ্গীর দেখা পেয়ে যেতে পারেন। আপনার খুঁতখুঁতে স্বভাবটা নজরে রাখুন, প্রিয়জনের উপর প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের জ্বালাতন উপেক্ষা করুন। আপনার সৃজনশীলতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। 
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
 
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

স্বাস্থ্য ঠিক করার জন্য সম্পূর্ণ বিশ্রাম নিন। অর্থনৈতিক বিষয়ে অনিশ্চয়তা নিয়ে উত্তেজিত হবেন না। রাগের মাথায় কাজ করে সম্পর্ক নষ্ট হতে পারে। প্রেম বেশিক্ষণ স্থায়ী হবে না। কর্মক্ষেত্রে মনোযোগ দিন। বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। 
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

  
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আজ আপনার জন্য আবেগতাড়িত একটি দিন। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হাতে বড় অংকের টাকা আসবে। আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য অনেকেই অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। স্ত্রীর সাথে মানসিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

  
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

এমন মানুষের উপদেশ নিন যাদের ভালো অভিজ্ঞতা আছে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন। কর্মক্ষেত্রে প্রতিকূলতার মুখে পড়তে পারেন। স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটাবেন। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
 
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো দিন নয়। আপনার খরচ সীমিত করুন। আপনার পিতামাতার স্বাস্হ্যের প্রতি খেয়াল দিন। ভালবাসার মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না। ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। কর্মক্ষেত্রে আরও হুঁশিয়ার হন। 
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

  
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

অপ্রত্যাশিত একটি খুশির সংবাদ পেতে পারেন। ঘনিষ্ঠ কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। কারো জন্য দিনটি হবে খুবই রোম্যান্টিক। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। বৈবাহিক জীবনে নতুনত্ব আসতে পারে। 
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G