চীনে বন্যায় ১৫০ জনের মৃত্যু

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৬ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

China_Flood

চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। এছাড়া অনেকেই নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

দেশটির হেবেই প্রদেশে ১১১ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যার কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হেবেই প্রদেশে বন্যায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১১ জন। ওই প্রদেশের ৫৩ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বন্যায় শিংতাই শহরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

হেনান প্রদেশ থেকেই এ পর্যন্ত ৭২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে, এদিকে বন্যার কোনো পূর্বাভাস না দেয়ায় প্রদেশটির ক্ষুব্ধ বাসিন্দারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G