ভিক্টোরিয়ার কলেজছাত্রী নাশকতার সন্দেহে আটক

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৬ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি:

file (1)নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার মধ্যরাতে কলেজের নবাব ফয়জুন্নেসা ছাত্রী হল থেকে জিহাদি বইসহ পুলিশ এ তিনজনকে আটক করে।

আটক ঐ ছাত্রীরা হলেন, হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্রী ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার ধামতি এলাকার মতিউর রহমানের মেয়ে কানিজ ফারহানা রাতুল, একই কলেজের সমাজকর্ম স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী চাঁদপুর জেলার কচুয়ার ইলিয়াস মিয়ার মেয়ে সালমা আক্তার ও স্নাতকোত্তরের ছাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরপাড় গ্রামের আবদুল হকের মেয়ে নূরে জান্নাত।

কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে বেশকিছু জিহাদি বই, লিফলেটসহ তিন ছাত্রীকে আটক করা হয়। তারা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক তিন ছাত্রীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে বলে জানান এসআই নূরুল ইসলাম।

এসআই জানান, আটক ছাত্রীরা বড় ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তারা সবাই জামায়াত-শিবির পরিবারের বলে জানা যায় ।

=========

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G