আজ কেমন যাবে: ২৯শে জুলাই

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৬ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

প্র্রতিক্ষণ ডেস্কঃ

rasifal5

কেমন যাবে আজকের দিনটিজেনে নিন আজকের রাশিফলে…………..

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

কথায় আছে কোন কাজ করার আগে ভেবে চিন্তে করতে হয়। আজকের দিনে কোন কাজ করার আগে অন্তত পক্ষে বার বার ভাবুন। করার পর ভেবে কি কোন লাভ আছে। আর এমনটি যে, রোজ রোজ হবে তা কিন্তু মোটেও নয়। আপনার জন্য রইল অনেক শুভ কামনা। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
 
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

প্রত্যেকটি মানুষেরই নিজস্ব কিছু চাওয়া আছে। কোন কাজ করার আগে নিজের মতামতটাকেই প্রধান্য দিন। আপনি সাফল্যের পেছনে নয় সাফল্যই আপনার পেছনে দৌঁড়াবে। তহলে আর কি নাকে তেল দিয়ে ঘুমান। আজকের দির আপনার জন্যই। 
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)

‘মেঘ দেখে কেউ করিসনে ভয় আঁড়ালে তার সূর্য হাসে।’ প্রিয় মিথুন সকালে মেঘ দেখা দিলেও বিকেল নাগাদ মেঘ কেটে যাবে। পড়ন্ত বিকেল পুরোটাই যে আপনার জন্য। কি কি করবেন ভেবে রাখুন পরে কিন্তু আর সময় হবে না। 
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

বাহ এইতো! আপনি যা এতদিন চেয়েছেন তাইতো পাবেন আজ। তাহলে আর আপনাকে আজ পায় কে। তবে আবার বেশি আনন্দের সাগরে ডুবে যাবেন না। ভবিষ্যতের কথাটা একটু মাথায় রাখুন। 
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
 
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

এভাবে আর কত এখন একটু নেড়েচেড়ে বসুন। সামনে কত কাজ আপনার। সময়ের কাজ সময় থাকতেই সেরে ফেলুন। আর একটি কথা মনে না করে দিলেই নয় উচ্চাবিলাসিতা আপনাকে একদম মানায় না মৃতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। 
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

চুপচাপ কন্যাকে তো একদম মানায় না। এভাবে না থেকে পছন্দের মানুষের সঙ্গে কোথাও ঘুরে আাসুন। সময় কখন কেটে যাবে টেরই পাবে না। হুটহাট কাজ করা আপনাকে একদম মানায় না। কিছু করার আগে নিজে ভাবুন। 
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলা হলো সবচেয়ে জ্ঞানী। তাই আজ ব্যাতিক্রম কিছু হলে হতাশ হওয়া তুলা কাজ নয়। যা কিছুই হোক আপনি সমানে এগিয়ে যাবেন। সামনের দিনগুলোর জন্য তুলার জন্য রইলো শুভ কামনা। 
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বৃশ্চিক অভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। নিজেকে আগামীর জন্য তৈরি করুন। হেলায় সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আজকের দিনে আপনার জন্য রইল শুভ কামনা। 
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
 
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

এই দিন, দিন নয় আরো দিন আছে। সত্যিই আপনার জন্য চমৎকার কিছু দিন অপেক্ষা করছে। সেই দিনগুলোতে কি কি করবেন এখন থেকেই পরিকল্পনা শুরু করে ফেলুন। ভালো থাকবেন। 
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
 
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

নিজের কথা জানতে হলে সিংহ রাশির দিকে একটু চোখ বুলিয়ে আসুন। আশা করি সব বুঝে যাবেন আপনি। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
 
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

মন স্থির এই সময়টাতে খুব জরুরি। মনকে স্থির রাখুন সব কাজ সহজেই হয়ে যাবে। সামনে দিনগুলোতে ভেবে কাজ করতে হবে। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন। দিনটি ভালোই যাবে। 
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
 

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কালকের কথা আবার বলি তর্ক করুন আর বিতর্ক করুন, আজকে সৌভাগ্য আপনার পিছু ছাড়বে না। পারিবারিক সমস্যা এড়িয়ে না গিয়ে সমাধানে এগিয়ে আসুন। ভালো থাকুন। 
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G