এবার চট্টগ্রামের লাদেন গ্রেপ্তার

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৬ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_07_29_17_35_20_TEvrYQ3sQ9bMFgJ2rGzjw8yMgzyWKZ_original

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে  গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নগরীর বায়েজিদ থানা এলাকায় আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 

গ্রেপ্তার হওয়া হান্নান দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার সরকার পাড়া এলাকার ইনতাজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের এডিসি (জনসংযোগ) আনোয়ার হোসেন।

থানার কুলগাঁও এলাকার জামশেদ শাহ রোডের রহমানিয়া মঞ্জিলের চতুর্থ তলায় একটি রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি মোবাইল সেট ও ১১টি উগ্রবাদী জিহাদি বইও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এডিসি আনোয়ার হোসেন  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার জামশেদ শাহ রোডের একটি বাড়ি থেকে লাদেনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ল্যাপটপ ও জিহাদি বইও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।’

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G