লিবিয়ায় বোমা হামলায় নিহত ১৮

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৬ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

DHAKATODAY_1429372195

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

এ বিস্ফোরণে শহরের পশ্চিমে আল-গুওয়ারসা এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই এলাকাটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অনুগত সৈন্য ও ইসলামপন্থী সৈন্যদের সংঘর্ষের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। সংবাদ সংস্থাগুলো জানায়, এই বিস্ফোরণের পেছনে ছিল একটি ইসলামী দল, বেনগাজিতে বিপ্লবী শুরা কাউন্সিল।

বেনগাজির একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনীর সদর দফতরের ১৪৬ সৈন্যকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছে।

যে শহর ইসলামপন্থী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে ওই সৈন্যদল।  এক সপ্তাহের মধ্যে দেশটিতে হওয়া এটি দ্বিতীয় গাড়িবোমা হামলা।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G