চীনে পাইপলাইন বিস্ফোরণে নিহত ২১

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

M_Id_441911_Fire

বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইন বিস্ফোরণে চীনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার হুবেই প্রদেশের ওই বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।

চীনের শিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা নাগাদ এ ঘটনা ঘটে।

পাইপে একটি ফাটল থাকায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি খালি করে দেওয়া হয়েছে। অন্য কোথাও থেকে গ্যাস লিক করছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।এদিকে শিনহুয়া জানায়, হুবেই প্রদেশের ওই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিস্ফোরিত পাওয়ার প্ল্যান্টটি রাষ্ট্রমালিকানায় পরিচালিত হুয়াকিয়াং কেমিক্যাল গ্রুপের সাথে যুক্ত। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তারা অনুমতি নিয়ে তাপ ও বিদ্যুৎ উৎপাদন করছে। চীনের ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রগুলোতে অহরহ বিস্ফোরণ ঘটে থাকে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G