রিজার্ভ চুরি: ফিলিপাইনে মায়া জামিনে মুক্ত

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৬ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

145951_197

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গ্রেপ্তার  ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন।

ফিলিপাইনের গণমাধ্যম ইনকোয়ারার ডট নেট জানিয়েছে, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জামিনে মুক্ত হন মায়া দেগুইতো। তবে অনেক রাত হয়ে যাওয়ায় মাকাতি পুলিশ সদর দপ্তরে বন্দিদের জন্য নির্ধারিত সেলেই ছিলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার মায়াকে গ্রেপ্তার করা হয়। দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে মায়া গ্রেপ্তার হয়েছিলেন।

অজ্ঞাত সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এ বছরের ৪-৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করে। তবে তারা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সমর্থ হয়। এ অর্থ তারা আরসিবিসির অ্যাকাউন্টে জমা করে।

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G